ব্রিটেনে মঙ্গলবার করোনায় আক্রান্ত ৪০,৯৫৪ জন, মৃত্যু ২৬৩ জনের

696

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০,৯৫৪ জন। গতকাল সোমবার ছিলো ৩৬,৫৬৭ জন, রবিবার ছিলো ৩৯,৯৬২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৮ লাখ ৫৩ হাজার ২২৭ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৩ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৬৩ জনের । গতকাল সোমবার ছিলো ৩৮ জন, রবিবার ছিলো ৭২ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৮৩৪ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ৩৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৮৯১ জন।