ব্রিটেন পরিবেশ বান্ধব প্রযুক্তির উন্নয়ন করবে, ৩০ বছরের মধ্যে নেট জিরো দেশে পরিনত হওয়ার আশা

354

ওয়ানবাংলানিউজ: আগামী ৩০ বছরেরও কম সময়ের মধ্যে ব্রিটেনকে নেট-জিরো দেশে পরিণত করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। শিল্পায়ন এবং উড়োজাহাজ চালানো সহ যে কাজগুলোর কারণে গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়, সেগুলোতে কার্বন-ডাই অক্সাইড শোষণ করার মাধ্যমে একটা ভারসাম্য আনার উদ্যোগ নেবে সরকার। কার্বন-ডাই অক্সাইড শোষণের জন্য বনায়ন সহ অন্যান্য উদ্যোগ নেয়া হবে। ৬২০ মিলিয়ন পাউন্ড সরকারি অনুদান দেয়া হবে ইলেকট্রিক গাড়ি এবং সেগুলোর জন্য চার্জিং পয়েন্ট স্থাপনে। আগামী মাসে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আগে ব্রিটিশ সরকার এই ঘোষণা দিলো।

জিরো-কার্বন দেশে পরিণত হওয়ার কারণে জনজীবনের প্রতিটি দিক প্রভাবিত হবে। অনেক বিলম্ব করার পর ব্রিটিশ সরকার শূন্য মাত্রার কার্বন নিঃসরণকারী দেশে পরিণত হবার পরিকল্পনা ঘোষণা করেছে। এই লক্ষ্য নির্ধারণের সাথে সাথে সরকার আশা করছে, পরিবেশ-বান্ধব প্রযুক্তি শীঘ্রই সস্তা হয়ে যাবে।

ইলেকট্রিক কার এর জন্য অনুদান দেবে সরকার। এসব গাড়ির জন্য চার্জিং পয়েন্ট স্থাপনেও সরকারি সহায়তা দেয়া হবে। গাড়ি উৎপাদনকারী কোম্পানিগুলোকে একটা নির্দিষ্ট সংখ্যক গাড়ি উৎপাদন করার নির্দেশনা দেবে সরকার।

হাইড্রোজেনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। বিশেষ করে ভারি শিল্পের জালানি হিসেবে এটির ব্যবহার বাড়ানো হবে। এটি একটি পরিবেশ-বান্ধব জালানি, তবে দেখতে হবে এই গ্যাস কিভাবে উৎপাদন করা হচ্ছে। নতুন নতুন নিউক্লিয়ার পাওয়ার স্টেশন স্থাপন করা হবে। কিন্তু সরকার এ পর্যন্ত যতটুকু করার ঘোষণা দিয়েছে, তাতে নেট-জিরো হওয়ার লক্ষ্য অর্জনে যথেষ্ট নয়।

জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনতে হবে। কিন্তু এই নেট-জিরো বিষয়টা আসলে কি?

অন্য সব দেশের মতো ব্রিটেন কার্বন-ডাই অক্সাইড গ্যাস উৎপাদন করে। এই গ্যাস বিশ্বের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই গ্যাস নির্গত হয় ঘর-বাড়ির হিটিং থেকে, গাড়ির ধোঁয়া থেকে, বিদ্যুৎ উৎপাদন সহ আরও নানা উৎস থেকে। ২০৫০ সাল নাগাদ এই নিঃসরণ ব্যপকভাবে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই নিঃসরণকে শূন্যতে নামিয়ে আনতে হলে রীতিমত আগ্রাসী পদক্ষেপ নিতে হবে। যেমনঃ বৃক্ষ রোপণ এবং বানয়ন করতে হবে এখনকার চেয়ে অনেক বেশী।

ব্রিসটলের এই পরিবেশ-বান্ধব বিজনেস পার্কের ভবনের ছাদে সোলার প্যানেল এবং ইন্সুলেশন করা ভবনগুলো নিম্ন মাত্রায় কার্বন নিঃসরণের একটা ভালো উদাহরণ হতে পারে। সাইকেলে যাতায়াতকেও এখানে অনেক সহজ করা হয়েছে। দেখা যাক, সরকারের নতুন পরিকল্পনা সম্পর্কে এখানকার লোকজনের প্রতিক্রিয়া কেমন।

বাড়ি-ঘব এবং ভবনগুলোতে আরও উন্নত মানের ইন্সুলেশনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরাও বলছেন, এই কাজে বড় ধরনের একটা উদ্যোগ প্রয়োজন। সরকারের জলবায়ু বিষয়ক স্বাধীন উপদেষ্টা সংস্থা বলছে, সরকারের পক্ষ থেকে আরও বেশী ও বিস্তারিত ঘোষণা আসা প্রয়োজন।

জলবায়ু পরিবর্তন ঠেকাতে নেট-জিরো লক্ষ্য অর্জনে সরকারের নীতি ঘোষণায় বিলম্ব হয়ে গেছে। আগামী মাসে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে এই বিষয়টি আলোচিত হবে। সুতরাং সরকারের প্রতিশ্রুতি ঘোষণা যথেষ্ট নয়। প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী এবং বিশ্বাবাসী।