মেহেদি-সাকিবের স্পিনে দিশেহারা স্কটল্যান্ড

121

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি টাইগাররা। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত প্রথম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সাইফুদ্দিনের ইয়র্কার ডেলিভারি ঠেকাতে পারেননি স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার (৭ বলে ০)। পাওয়ার প্লে’তে ১ উইকেটে ৩৯ রান করে স্কটিশরা। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার আক্রমণে আসেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। এসেই জোড়া শিকার তার। এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন ম্যাথু ক্রস (১৭ বলে ১১ রান)।

ভয়ঙ্কর হয়ে ওঠা জর্জ মুনসে ফেরেন বোল্ড হয়ে (২৩ বলে ২৯ রান)। উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসানও। সাকিবের বলে আফিফ হোসেনের দারুণ ক্যাচে পরিণত হন রিচি বেরিংটন (৫ বলে ২ রান)। পরের ওভারে ব্যক্তিগত তৃতীয় উইকেটের দেখা পান মেহেদি। কলাম ম্যাকলিওড ফেরেন বোল্ড হয়ে (১৪ বলে ৫ রান)

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৫৫ রান।

দবাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।ে