করোনা আক্রান্ত ইংল্যান্ড ক্রিকেটার, বড় ক্ষতি পিএসএলের

211

খেলাধুলা ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের তারকা ব্যাটসম্যান জেমস ভিন্স।

সোমবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে করোনা পজিটিভ হওয়ার দিন থেকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাকে।

বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে চুক্তিবদ্ধ আছেন ভিন্স। এই টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় এক মাস বাকি। তাই বিগ ব্যাশে ভিন্সের অংশগ্রহণে হয়তো সমস্যা হবে না।

তবে করোনা আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল)ভিন্সের খেলা অনিশ্চিত। আগামী শনিবার পিএসএলের প্লে-অফে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যানের।

পরপর দুই দিনে দুটি ধাক্কা খেল মুলতান সুলতানস। তাদের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। রোববার তার শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়।