দেশের ছিটিয়ে থাকা শিল্পীদের জন্য চালু হচ্ছে ‘সংগীত বীমা’

66
দেশের ছিটিয়ে থাকা শিল্পীদের জন্য চালু হচ্ছে ‘সংগীত বীমা’

বিনোদন ডেস্ক :: দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগীতশিল্পীদের জন্য এবার সরকার চালু করতে যাচ্ছে ‘সংগীত বীমা’। শিল্পী ও শিল্পীর পরিবারের সদস্যরা রয়ালটির মতো প্রতি মাসে টাকা পাবেন। গতকাল আগারগাঁওয়ে কপিরাইট অফিস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই বলছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। তিনি জানান, আগামী বছরের শুরুতেই সংগীত বিমা চালু হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন গুণী শিল্পীরা। তারা হয়তো অনেকেই জানেন না, মেধাস্বত্ব কী, কীভাবে সংরক্ষণ করতে হবে। তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। আগামী বছর থেকেই এটি কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথম দিকে নিজস্ব অর্থায়নে সরকার এককালীন প্রিমিয়াম দেবে। যেন তারা মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পান। প্রতি বছর ২০০-৪০০ জন করে শিল্পীরা এই বিমার আওতায় আসবে।’

প্রতিমন্ত্রী জানান, করোনাতে প্রায় ২০ হাজার শিল্পীকে যৎসামান্য অনুদান দিয়েছিল সরকার। তবে ভবিষ্যতে তারা যেন আরও ভালো সুবিধা ও মেধার মূল্যায়ন পান, সে কারণেই সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পীদের জন্য প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে।

ওয়ান বাংলা নিউজ/ ১৪ অক্টোবর ২০২১/ সুমন আহমদ