ব্রিটেনে করোনায় বুধবার মৃত্যু ১৩৬ জনের, তিন মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ৪২,৭৭৮ জন

699

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২,৭৭৬ জন। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার ছিলো ৩৮,৫২০ জন, সোমবার ছিলো ৪০,২২৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮২ লাখ ৭২ হাজার ৮৮৩ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৩৬ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ১৮১ জন, সোমবার ছিলো ২৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৯৩৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫২ লাখ ২৯ হাজার ৭৫৯ জন।