ওয়ানবাংলানিউজ: লন্ডনের নিউহামের বাসিন্দা স্কুল ছাত্রী হাফিজাহ নিখোঁজ হয় গত ৭ অক্টোবর। ৪ দিন নিখোঁজ থাকার পর ১১ অক্টোবার সোমবার মধ্য রাতে ঘরে ফিরেছে হাফিজ। পরিবারের পক্ষ তার বড় বোন জয়নব এই খবর নিশ্চিত করেন। যা বিবিসি সহ স্যোশাল মিডিয়ায় আবারো ভাইরাল হয়েছে।
এই সংবাদে কমিউনিটিতে স্বস্তি ফিরে এসেছে। কয়েক সপ্তাহ আগে স্কুল শিক্ষিকা সাবিনার লাশ পাওয়া যায়। এ নিয়ে ইতিমধ্যে কমিউনিটিতে আতংক বিরাজ করছে।
তবে হাফিজার খুজ পাওয়া যাওয়া আতংক কিছুটা হলে কমবে বলে মনে করছেন কমিউনিটির মানুষ।
এদিকে হাফিজা এই ৪দিন কোথায় ছিলো, কিভাবে ছিলো, কিভাবে উদ্ধার হয়েছে তার কোন তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।
তবে বড় বোন জয়নব, হাফিজাকে খুঁজে পেতে ব্যাপক প্রচারনার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমরা এই মুহুর্তে এর চেয়ে বেশি কিছু জানাতে পারছি না, কিন্তু আমরা প্রত্যেক ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, হাফিজাকে খুঁজে পেতে সহায়তার জন্য। যারা পোস্টার লাগিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন তাদের সবার প্রতি। তিনি তার বোনের জন্য দোয়া কামনা করেন।
এদিকে হাফিজা নিখোঁজের পর থেকে মেট পুলিশের নিউহ্যাম শাখা বেশ দায়িত্বশীলতার সাথে হাফিজাকে খুঁজে গেছে। তারাও স্বচেষ্ট ছিলো হাফিজা যেহেতু কিশোরী তাই তাকে নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে।
তারা ভোর রাত্রের দিকে টুইট করেছ – ভালো খবর, হাফিজাকে খুঁজে পাওয়া গেছে এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। সবাই বিশেষ ধন্যবাদ যারা হাফিজার নিঁখোজ সংবাদ শেয়ার করেছেন। সবার প্রতি শুভকামনা।
এর আগে আগে ৭ অক্টোবর বৃহস্পতিবার হাফিজা স্ট্রাটফোর্ডের স্কুল শেষ করে আর বাসায় ফেরেনি। হাফিজার নিঁখোজ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন মানুষের সহায়তায়।















