ওয়ানবাংলানিউজ: শামীমার মতো নিকোলও ব্রিটেনে ফিরে আসতে চায় ইসলামিক স্টেইট গ্রুপে যোগ দিতে যাওয়ার সময়ে নিজের শিশু সন্তানদের সাথে নিয়ে গিয়েছিলেন ব্রিটিশ নারী নিকোল জ্যাক।
এখন তিনি সন্তানদের সাথে নিয়ে ব্রিটেনে ফিরে আসতে চান। তাকে এবং তাঁর সন্তানদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অংশ নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন নিকোল জ্যাক।
শামীমা বেগম এখন যে শরণার্থী শিবিরে অবস্থান করছেন, নিকোল জ্যাকও তাঁর তিন মেয়েকে নিয়ে একই শরণার্থী শিবিরে রয়েছেন। শরণার্থী শিবিরে বসবাসের যে অবস্থা, তা আসলে শিশুদের জন্য মোটেও উপযোগী নয়। কিন্তু তারপরও এখানে হাজার হাজার শিশু বসবাস করছে।
সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত দারিদ্রপীড়িত এই শরণার্থী শিবিরে এখন বসবাস করছে ইসলামিক স্টেইট গ্রুপের পরাজিত খেলাফতের সদস্যদের সন্তানেরা। েসকল শিশুদের মধ্যে রয়েছে তিন ব্রিটিশ বোন। তাদের বয়স ৭, ৯ এবং ১২ বছর। তারা তাদের মা নিকোল জ্যাকের সাথে থাকে। কিন্তু নিকোলের তিন মেয়ে মানসিক আঘাত সহ্য করেছে অনেক। তাদের বাবা ইসলামিক স্টেইট এর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারায়। আর তাদের ১০ বছর বয়সের ভাই তাদের চোখের সামনে বিমান হামলায় নিহত হয়। এই শরণার্থী শিবির পরিচালনা করে কুর্দি কর্তৃপক্ষ।
তারা চায় সকল দেশ তাদের নাগরিকদের এই শরণার্থী শিবির থেকে নিয়ে যাক। কিন্তু ব্রিটেন তার নাগরিকদের ফিরিয়ে আনতে ইচ্ছুক নয়। তাদেরকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে ব্রিটেন। তবে ব্রিটিশ এতিম শিশু এবং অভিভাবকহীন শিশুদের ব্রিটেন গ্রহণ করতে রাজী আছে। কিন্তু নিকোল জ্যাক বলছেন, তাকে ছাড়া তাঁর মেয়েরা ব্রিটেনে ফিরে যেতে পারবে না।
ফলে বাইরের দুনিয়ার সাথে তাদের একমাত্র যোগাযোগ হয় মাঝে-মধ্যে অনলাইনে পাঠ গ্রহণের মাধ্যমে। ইন্টারনেটে নানীর সাথে মাঝে মধ্যে কথা বলে তিন বোন। নিকোল জ্যাকের বিষয়ে আলাদাভাবে মন্তব্য করতে চায়না ব্রিটিশ সরকার। সরকার বলছে, সিরিয়ায় যারা রয়েছে, তাদের মধ্যে বিপদজনক ব্যাক্তিও আছে। শারলীন বলছেন, তাঁর মেয়ের বিচার হোক, কিন্তু তাঁর তিন নাতনি নিষ্পাপ।














