ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু কমলেও আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০,৭০১ জন। গতকাল বুধবার ছিলো ৩৯,৮৫১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ৪৬ হাজার ৩৯০ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২২ জনের । গতকাল বুধবার ছিলো ১৪৩ জন, মঙ্গলবার ছিলো ১৬৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৪১৭ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯০ লাখ ৬৮ হাজার ৭০৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ৫২৯ জন।















