সিলেট সংবাদদাতা: সিলেটে বাস উল্টে স্বামী-স্ত্রী ও মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেট-তামাবিল সড়কের তামাবিল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, জাফলং মামার দোকান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (লোকাল) তামাবিল পয়েন্টে পৌঁছানোর পর হঠাৎ উল্টে যায়। এতে তিনজন বাসের নিচে চাপা পড়ে মারা যান। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।















