সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার চার্জশিট গ্রহণ

174

সিলেট সংবাদদাতা: সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেন এ চার্জশিট গ্রহণ করেন।

এসময় আদালতে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৬ আসামি উপস্থিত ছিলো। আদালত চার্জশিট গ্রহন করে পলাতক আসামি আব্দুল্লাহ আল নুমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গত বছরের ১১ই অক্টোবর সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালিয়ে নগরীর নেহারি পাড়ার যুবক রায়হান আহমদকে হত্যা করা হয়েছিলো। গত ৫ই মে পিবিআই’র ওসি আওলাদ হোসেন আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।