ব্রিটেনে করোনায় শনিবার মৃত্যু ১২২ জনের, আক্রান্ত ৩১,৩৪৮ জন

411

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১,৩৪৮ জন। গতকাল শুক্রবার ছিলো ৩৫,৬২৩ জন, বৃহস্পতিবার ছিলো ৩৬,৭১০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৬ লাখ ৩১ হাজার ২৩৩ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯১৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২২ জনের । গতকাল শুক্রবার ছিলো ১৮০ জন, বৃহস্পতিবার ছিলো ১৮২ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ১০৬ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৮৭৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৯৫৬ জন।