ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯,৬১২ জন। গতকাল শনিবার ছিলো ৩০,১৪৪ জন, শুক্রবার ছিলো ৩২,৬৫১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ২৯ হাজার ৭৪৬ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০২০ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৫৬ জনের । গতকাল শনিবার ছিলো ১৬৪ জন, শুক্রবার ছিলো ১৭৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ২০৩ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৮৮১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৪ লাখ ২৮ হাজার ২০৯ জন।















