ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬,৬২৮ জন। গতকাল সোমবার ছিলো ৩০,৮২৫ জন, রবিবার ছিলো ২৯,১৭৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭২ লাখ ৮২ হাজার ৮১০ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫৬ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৮৫ জনের । গতকাল সোমাবার ছিলো ৬১ জন, রবিবার ছিলো ৫৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৪৪৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ৫৮ হাজার ৭০০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৮ হাজার ৭৪৬ জন।















