ব্রিটেনে করোনায় বৃহস্পতিবার মৃত্যু ১৬৭ জনের, আক্রান্ত ৩৮,০১৩ জন

444

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,০১৩ জন। গতকাল বুধবার ছিলো ৩৮,৯৭৫ জন, মঙ্গলবার ছিলো ৩৭,৪৮৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭১ লাখ ৩২ হাজার ৭২ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৮৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬৭ জনের । গতকাল বুধবার ছিলো ১৯১ জন, মঙ্গলবার ছিলো ২০৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৮৪১ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৫৬৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৩৭ লাখ ৮ হাজার ৯০৬ জন।