মিলন মাহমুদ : আফগানিস্তানে তালেবানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা সদস্য ও সিদ্ধান্ত নেয়ার কমিটি রেবাড়ি সূরার সাবেক প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ কে প্রধান করে তালেবান রা তাদের সরকার গঠনের রূপরেখা প্রকাশ করেছে। ডেপুটি হিসাবে মোল্লা আব্দুল ঘানি বারাদার এবং সিরাজুদ্দীন হাক্কানি কে স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে। তালেবানের প্রতিষ্ঠাতা ও সাবেক সরকারপ্রধান মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন মোল্লা আবদুল সালাম হানাফি।
আফগানিস্তানের কান্দাহার এ জন্ম নেয়া পাকিস্তানে লেখাপড়া ও সরাসরি যুদ্ধে অংশ নেয়া এই কঠোর মনভাবসম্পন্ন তালেবান নেতা এখন আফগানিস্তানের শাসক হিসাবে দায়িত্ব পালন করবেন। নুতন এই সরকারপ্রধান বিগত বিশ বছর তালেবানদের সিদ্ধান্ত নেয়ার কমিটিতে প্রধান হিসাবে দায়িত্ত্ব পালন করেছেন।সরকার পরিচালনায় তার আগের অভিজ্ঞতা আছে। তিনি এর আগে তালেবান শাসন আমলে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
জাতিসংঘের তালিকায় সন্ত্রাসী ও তালেবানদের আসল প্রতিষ্ঠাতা ৩০ জনের একজন হিসাবে থাকা এই কট্টর পন্থী মুসলিম শাসক কে পশ্চিমা বিশ্ব এখন কিভাবে নেবে সেটাই সামনের দিনগুলিতে দেখার বিষয়।















