যুক্তরাজ্যে শিশুদের উপর যৌন হয়রানি বেড়েছে

805

মিলন মাহমুদ : যুক্তরাজ্যে  অপ্রাপ্ত বয়স্ক শিশুদের উপর যৌন হয়রানির সংখ্যা ২০১৬- ২০১৭ সালে প্রায় দ্বিগুন  বৃদ্ধি পেয়েছে ।২০১৬- ২০১৭ সালে পুলিশের কাছে  অপ্রাপ্ত বয়স্কদের উপর যৌন নির্যাতনের কেসের সংখ্যা ছিল  ৭৮৬৬ , এর পরের বছর  ২০১৮- ১৯ সালে এইসংখ্যা বেড়ে ১৬১০২ যা আগের বছরের দ্বিগুন। ২০২০ -২০২১ সালে করনা এর কারণে লকডাউনের ও স্কুল  কলেজ বন্ধের মধ্যেও এইধরনের ঘটনার সংখ্যা ছিল ১০৮৬১ টি । স্কুল কলেজ খুলে গেলে অপ্রাপ্ত বয়স্কদের উপর যৌন নির্যাতন বেড়ে যাবে বলে বিশ্লেষিকেরা ধারণা করছেন।    এইধরনের  ঘটনায় অভিযুক্ত দশজনের মধ্যে নয় জনই ছেলে । এবং দশটির মধ্যে আট  টি ঘটনায় মেয়েরা যৌন নির্যাতনের শিকার।  সবচেয়ে  বিস্ময়কর  হলো এই ধরনের যৌন অপরাধের শতকরা দশভাগ সংঘটিত করেছে দশ বছরের কম বয়সী ছেলেরা । নৈতিক অবক্ষয়ের এই উদ্বেগজনক ঘটনার পিছনে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বড় ভূমিকা আছে বলে বিশ্লেষকদের ধারণা।