আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে কূটনৈতিক মিশন অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। এরই মধ্যে কাবুলে নিজেদের ভবনে আবার ফিরিয়ে নেয়া হয়েছে তুরস্কের দূতাবাস। দু’সপ্তাহ আগে তালেবানরা আফগানিস্তান দখল করে নেয়। রাজধানী কাবুল দখল করার আগে বা সময়ে আফগানিস্তান থেকে কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। অন্যদিকে আফগানিস্তান থেকে বেসামরিক লোকজন এবং সেনাদের উদ্ধার করেছে তুরস্ক। তবে সেখানে এখনও অবস্থান করছে ‘টেকনিক্যাল গ্রুপের’ একটি ছোট্ট টিম। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
রোববার মন্টিনেগ্রো থেকে ফেরার পথে বিমানের ভিতরেই মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দেন এরদোগান। এ সময় তিনি বলেন, দু’সপ্তাহ ধরে কাবুল বিমানবন্দর থেকে দূতাবাসের কর্মকা- পরিচালনা করা হয়েছে।
এখন কাবুলে দূতাবাস ভবনে ফিরিয়ে নেয়া হয়েছে তুরস্কের দূতাবাস। সেখানে দূতাবাসকর্মীরা তাদের কর্মকা- অব্যাহত রেখেছেন। এরদোগান বলেন, এখন এই উপায়ে কাবুলে আমাদের কূটনৈতিক উপস্থিতি বজায় রাখতে হবে। নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে আমাদের পরিকল্পনা অব্যাহতভাবে আপডেট করছি। এখন পর্যন্ত তালেবান যে বিবৃতি বা বক্তব্য দিয়েছে, তাতে সতর্ক আশাবাদ ব্যক্ত করে স্বাগত জানিয়েছে তুরস্ক। তবে এরদোগান বলেন, তালেবানদের এসব বক্তব্য কাজে দেখতে চায় তুরস্ক। নিরাপত্তার জন্য দায়ী হবে তালেবানরা। তার ভাষায়, যদি আর একটি হামলা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেবে আঙ্কারা। কিভাবে আমরা তাদের নিরাপত্তা দেবো? যদি আপনারা নিরাপত্তার দায়িত্ব নেন এবং আরেকটি রক্তপাত হয়, তাহলে বাকি বিশ্বের কাছে আমরা কি জবাব দেবো? ব্যাপারটা অতো সহজ নয়। উল্লেখ্য, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলা হয়। তাতে ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন।















