বাবুর মৃত্যু: দুই পুলিশ সাময়িক বরখাস্ত

829

সিলেট সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর থানায় পুলিশ হেফাজতে থাকা নারী নির্যাতন মামলার আসামি নজরুল ইসলাম বাবুর কথিত আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২০ মে) তাদের বরখাস্ত করা হয়। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- উপ-পরিদর্শক (এসআই)জয়নাল আবেদীন ও কনস্টেবল আখতার হোসেন। নজরুল ইসলাম বাবুর আত্মহত্যার দিন রাতে থানার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন জয়নাল আবেদীন ও হাজতের দায়িত্বে ছিলেন আখতার হোসেন।

সুজ্ঞান চাকমা জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে জয়নাল আবেদীন ও আখতার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।