কাশিমপুর কারাগারের সুপার ও জেলার করোনায় আক্রান্ত

268

ঢাকা সংবাদদাতা: গাজীপুরের কাশিমপুর কারাগারের এক নারী জেল সুপার ও এক জেলার করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রিতেশ চাকমা।
শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন এ তথ্য জানান।

এই কর্মকর্তা জানান, রিতেশ চাকমার দেহে করোনার লক্ষণ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। গত বুধবার (৪ অগাস্ট) তার নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সৈয়দ শাহ শরীফ জানান, জেল সুপার হালিমা খাতুন এবং তার স্বামীর নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ আসে। বর্তমানে তারা গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে আইসোলেশনে আছেন।