ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটস ইয়ুথ লীগ ফ্রেন্ডস ইউনাইটেড এর উদ্যোগে দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে গত ২৬ জুলাই সোমবার। এতে ১৮টি দল অংশনেয়। লীগ ভিত্তিক এইট এ সাইড এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে রিয়েল স্টার এফসি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ কমিউনিটি এসোসিয়েশন। দিনব্যাপী এই খেলা শুরু হয় সকাল ১০টায়। এসময় কমিউনিটির বিপুল সংখ্যক ফুটবল প্রেমী খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলা শেষে বিজীয়দের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার শাহ সোহেল আমিন, প্রধান স্পন্সর ব্যবসায়ী তোফাজ্জল আলম, এনটিভি ইউরোপের ডায়রেক্টর মোস্তফা সারোয়ার বাবু।
সিনিয়র সাংবাদিক মোস্তাক বাবুল ও হেনা বেগমের পরিচালনায় অনুষ্ঠানের টাওয়ার হ্যামলেটস ইয়ুথ লীগ ফ্রেন্ডস ইউনাটেডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আলম, মো: হাবিবুর রহমান, ফায়েল মিয়া, সাদির আহমদ, বাবুল মিয়া, আব্দুর রাজ্জাক, রানা মিয়া, আফসর আলী, আসাওয়ার আলী, সাইফুল ইসলাম, মিজানুর রহমানসহ অনেকে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত ইসাক আমিন (১০ গোল) সেরা খেলোয়াড় ইজাজুর রহমান, সেরা গোলকিপার কয়েছ আহমদ।















