ওয়ানবাংলানিউজ ডেস্ক: বেথনালগ্রিন এন্ড বো লেবার পার্টির বি এম ই ব্রাঞ্চ এর ঈদ রি-ইউনিয়ন লন্ডনের বাংলাটাউনের একটি রেস্টুরেন্টে অনুস্টিত হয়। গত ২২ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বি এম ই ব্রাঞ্চ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আজমল হুসেইন । সুচনা বক্তব্য রাখেন সংঘটনের সাধারন সম্পাদক বাবুল খান।
টাওয়ার হ্যামলেট লেবার বি এম ইর সাবেক সভাপতি ড আনিছুর রহমান আনিছের পরিচালনায় অনুস্টিত ঈদ রি-ইউনিয়নে বক্তব্য রাখেন বারার নির্বাহী মেয়র জন বিগস। আরও বক্তব্য রাখেন লন্ডন এসেম্বলী মেম্বার ফর সিটি এন্ড ইস্ট উন্মেষ দেশাই, সাবেক মেয়র সেলিম উল্লাহ, বি এম ই অফিসার রফিক উল্লাহ, সাবেক ডেপুটি লিডার আলা উদ্দিন, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, বাংলাটাউনের কাউন্সিলর সাদ চৌধুরী, কাউন্সিলর তারেক খান, উইভারস ওয়ার্ড উপ নির্বাচনে লেবার দলের প্রার্থী নাসরিন খান, নাজমা হুসেইন, সালমা পারভিন, সখি খানম।
সভায় নেতৃবৃন্দ লেবার পার্টি এবং বি এমইর নেতৃত্বে সম-সাময়িক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান এবং আগামী ১২ আগস্ট উইভারস ওয়ার্ডের উপনির্বাচনে লেবার দলের প্রার্থী নাসরিন খানের পক্ষে প্রচারণায় অংশগ্রহণের সকলের প্রতি আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন আহমেদ ফখর কামাল, তারিফ আহমেদ, সমির উদ্দিন, নাসির উদ্দিন, ব্যারিস্টার জাহেদ উদ্দিন, মইনুল হক, আঙ্গুর আলী, সারওয়ার কবির, তাজির উদ্দিন মান্নান, আসাদ উদ্দিন, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, সুয়েজ মিয়া সহ আরও অনেকে।















