ইংল্যান্ড ১৯ জুলাই করোনার সকল বিধিনিষেধ প্রত্যাহারের চুড়ান্ত পর্যায়ে চলে যাবে

1061

সাইফ হাসান জুয়েল: ইংল্যান্ডে ১৯ জুলাই করোনার সকল বিধিনিষেধ প্রত্যাহারের চুড়ান্ত পর্যায়ে চলে যাবে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী বরিস জনসন ও হেলথ সেক্রেটারী সাজিদ জাবিদ।
এর মাধ্যমে সামাজিক যোগাযোগের সকল আইনী বাধা নিষেধ প্রত্যাহার হবে।

তবে প্রধানমন্ত্রী বলেছেন, সাবধানতার সাথে এগিয়ে যাওয়া জরুরী কারন এখনো মহামারির শেষ হয়ে যাযনি।
আর সরকারের বিজ্ঞানীরা সর্তক করে বলেছেন আগামী মধ্য আগষ্টে প্রতিদিন ১০০০ থেকে ২০০০ মানুষ করোনার কারনে হাসপাতালে ভর্তি হবেন। আর প্রতিদিন মৃত্যু হতে পারে ১০০ থেকে ২০০ জনের।
কিছুদিন আগেও হেলথ সেক্রেটারী বলেছিলেন সামারের পর প্রতিদিন করোনায় ১লাখ মানুষ আক্রান্ত হতে পারেন। কিন্তু তিনি বিশ্বাস করেন না যে, এর ফলে এনএইচএস এর উপর বাড়তি চাপ সৃস্টি হবে।
তিনি বলেন, ভ্যাকসিন কর্মসূচি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ দেয়াল সৃস্টি করবে।

আর বরিসজন আজ সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা সকলের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেছে। ১৯ জুলাই লকডাউন প্রত্যাহার হলেও স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে।
তিনি বলেন, আইনী বিধিনিষেধ প্রত্যাহার হলেও কিছু গাইডেন্স থাকবে সব সময়।

আগামী ১৯ জুলাই থেকে যে সকল নিয়ম প্রত্যাহার হচ্ছে সেগুলো হচ্ছে, হাউজ হোল্ডে রুলস সিক্স প্রত্যাহার হচ্ছে। পাব এবং রেস্টুরেন্ট ক্রেতা প্রবেশে সীমাবদ্ধতা থাকবে না,
থিয়েটার এবং সিনেমায় পূর্ণ ধারন ক্ষমতা অনুযায়ী দর্শক প্রবেশ করতে পারবেন। খেলাধুলা এবং বিনোদন ভেন্যুর উপর থেকে সকল নিষেজ্ঞধা প্রত্যাহার হচ্ছে।
বড় বড় ইভেন্টে ভ্যাকসিন পাসপোর্ট দেখাতে ইনকারেজ করা হবে। নাইট ক্লাব পুনরায় খুলে দেয়ার অনুমতি দেয়া হবে। এবং সামাজিক দূরত্ব ও ফেইস মাস্ক ব্যবহারের বাধ্যবতা তুলে নেয়া হচ্ছে।