ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামে করোনা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে । সর্বশেষ ২৪ ঘন্টায় এই মহামারীতে এখানে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদি একদিনে বন্দর নগরীতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আর নতুন করে ৭০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘন্টায় ২ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করে এই ৭০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৪১৬ জন শহরের আর ৪৯৩ জন মফস্বলের। আর মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৭ জন মফস্বলের, ৭জন নগরের।
এনিয়ে চট্টগ্রামে এপর্যন্ত ৬৫ হাজার ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।আর শহরে ৪৯৭জন ও মফস্বলে ২৭৪ জন মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৭১ জনে দাঁড়িয়েছে।।















