মৌলভীবাজারে করোনায় এক উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

613

সিলেট সংবাদদাতা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের রাজনগরের উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, আলিফ লায়লাকে বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুরে দাফন করা হয়েছে। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আলিফ লায়লার স্বামীও কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে জুলাইয়ের শুরুতে ৪৬ বছর বয়সী আলিফ লায়লার কোভিড ধরা পড়ে। অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এদিকে মাঠ পর্যায়ে এ পর্যন্ত ইসি সচিবালয়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।