খেলাধুলা ডেস্ক: হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের জন্য আশার প্রতীক হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাটের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।
মাহমুদউল্লাহই স্কোরকে ৩২০ এর বেশি নিয়ে যেতে পারবেন বলে ভরসা রাখেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
আর সবার আশা পূরণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগেরদিন ৫৪ রানে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ আজ তিন অংকের ম্যাজিক ফিগার পৌঁছে গেলেন। ১৯৭ বলে ১০৪ রানে অপরাজিত মাহমুদউল্লাহ। ১১টি বাউন্ডারি ও একটি ছয়ে এ ইনিংস সাজিয়েছেন তিনি।
তবে এক্ষেত্রে অপরপ্রান্তের ব্যাটসম্যান তাসকিন আহমেদ দুর্দান্ত সপোর্ট দিয়ে যাচ্ছেন।
এ প্রতিবেদন লেখার সময় ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৯২ রান। মাহমুদউল্লাহ-তাসকিনের জুটিতে ভর করে এখন চারশো ছোঁয়ার অপেক্ষায় বাংলাদেশ। অথচ ৩০০ ছুঁতে পারবে কি না তা নিয়েই দুশ্চিন্তা ছিল এক সময়।















