লন্ডনে অনলাইনে পণ্য অর্ডার করল টিয়া পাখি!

787

ওয়ানবাংলানিউজ: এমন অনেক মানুষ আছে, যারা অনলাইন মার্কেট সম্পর্কে কিছুই জানে না। তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে অনলাইন মার্কেটিংয়ে অংশ নিল ‘বাডি’ নামের এক টিয়া পাখি।
অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটিয়েছে দক্ষিণ লন্ডনের জ্যান প্রিটোরিয়াস ও কোরিয়েন দম্পতির পোষা এই টিয়া পাখি।
মালিকের কণ্ঠ নকল করে অনলাইনে পণ্য অর্ডার করেছে ‘বাডি’। মালিকের জন্য আমাজনের আলেক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে এক সেট গিফট বক্স অর্ডার করেছে পাঁচ বছর বয়সী এই পাখি।
কোরিয়েন জানান, বাড়িতে গিফট বক্সের ডেলিভারি আসলে তিনি অবাক হয়ে যান। ১০ পাউন্ডের এক সেট গিফট বক্স অর্ডার দেয়ায় স্বামী ও ছেলের সঙ্গে বকাবকিও করেন তিনি। পরে জানতে পারেন যে অর্ডার দিয়েছে ‘বাডি’।
তিনি জানান, বাড়িতে তাদের অনুপস্থিতিতে আমাজনের আলেক্সা ভয়েস কন্ট্রোল্ড সিস্টেমে নিজেকে অ্যাক্টিভেট করে ওই দামি গিফট বক্সের সেট অর্ডার করেছে ‘বাডি’। সে এটা করেছে তার মালিকের কণ্ঠ নকল করে।
আলেক্সা ভয়েস কন্ট্রোল্ড সিস্টেমে রয়েছে ‘ইকো স্পিকার’ আর ‘ভয়েস রেকগনিশন সফটওয়ার’। খাঁচা থেকে কথা বলে বাডি ওই সিস্টেম অ্যাক্টিভেট করে অর্ডার দিয়েছে বলে ধারণা কোরিয়েনের।
শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম দ্য সানে প্রকাশিত খবরে এসব কথা হয়েছে।