মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ৫০ বছর পুর্তি অনুষ্ঠান সফলের লক্ষ্যে সভা

1149

ওয়ানবাংলানিউজ: ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ৫০ বছর পুর্তি অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতি সভা সোমবার পূর্ব লন্ডনের ক্রিস্টান ইস্ট্রিটের একটি হলে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিদ্যালয়ের সাবেক ছাত্র ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশনেন।

সাবেক কাউন্সিলার আবু সামিহুর এর সভাপতিত্বে ও মুক্তাদির আলী’র পরিচালনায় সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন আনোয়ার আহমদ, মানিকুর রহমান গনি, শামসুল ইসলাম, কয়ছর, জসিম উদ্দিন, হাজী কাপ্তান মিয়া, হাজী লালা মিয়া, নিজাম উদ্দিন, আবু সুফিয়ান, এম রাসেল, রোকন উদ্দিন আহমদ, ফয়ছল আহমদ, মাজহারুল আহমদ, আলী আহমদ, রাজেল আহমদ, আব্দুল আহাদ রুবেল, কপিল উদ্দিন আহমদ, হেলাল উদ্দিন, নজমুল হোসেন, রায়হান আহমদ, মো: আব্দুল বাছিত, মো: আব্দুল কুদ্দুস, নাজিম উদ্দিন, এমাদ উদ্দিন, এনামুল হক প্রমুখ।

সভায় জানানো হয় আগামী ১৫ অক্টোবর রবিবার রমফোর্ড এর একটি হলে দিনব্যাপী ৫০ বছর পুর্তি অনুষ্ঠান অনুষ্টিত হবে। এতে অংশ নিতে সাবেক ছাত্র-ছাত্রীদেরকে রেজিস্ট্রেশন করার জন্য আহবান জানানো এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।