ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮,১২৫ জন। যা গত ফেব্রুয়ারী মাসের পর সর্বাধিক। করোনার সংক্রমন বৃদ্ধির জন্য ভারতীয় ধরন ডেল্টাকে দায়ী করা হচ্ছে। এই ভাইরাস গত এক সপ্তাহে তিনগুন বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত এই ভাইরাসে ৪২ হাজার ৩২৩ জন আক্রান্ত হয়েছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার ছিলো ৭,৩৯৩ জন, বুধবার ছিলো ৭,৫৪০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫০ হাজার ৯৪৪ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৫৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৭ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ৭ জন, বুধবার ছিলো ৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮৮৪ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৮৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ১৪০ জন।















