লন্ডনে বিশ্বনাথ উপজেলার সাবেক খেলোয়াড়দের মতবিনিময়

939

ওয়ানবাংলানিউজ: সিলেটের বিশ্বনাথ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী সাবেক খেলোয়াড়র ও ক্রিড়ানুরাগীদের নিয়ে মতবিনিময় গত ৭ জুন সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্য ও সাবেক খেলোয়াড়গন অংশনেন।

সাবেক কৃতি ফুটবলার গিয়াস উদ্দিন সেবুল এর আমন্ত্রনে অনুষ্ঠিত সভায় বিশ্বনাথ উপজেলার খেলাধুলার মানউন্নয়নে ভ’মিকা রাখতে এবং যুক্তরাজ্যে সাবেক খেলোাড়দের মধ্যে সেতু বন্ধন তৈরিতে বিশ্বনাথ স্পোর্টিং এসোসিয়েশনের কার্যক্রমকে আবারো সক্রিয় করার আহবান জানানো হয়। একই সাথে দ্রুত একটি কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম বেগবান করার প্রতি ঐক্যমত পোষন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল গফুর, আব্দুর রহিম রঞ্জু, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, নজরুল ইসলাম রুহেল, হেলাল উদ্দিন, মো: ফয়সল, জাকির হোসেন কয়েছ, শফিউর রহমান খান জামিল, আবু মনসুর, পারভেজ হোসেন, আব্দুস শহীদ, মুজিবুর রহমান, কামাল উদ্দিন, শাহাব উদ্দিন বাবুল, মো: বাদশা মিয়া, আব্দুল হক, মো: আব্দুস ছোবহান, আব্দুল কুদ্দুস ইমন, শাহ মিনহাজ প্রমুখ।