২৪ ঘণ্টায় মৃত্যু ৪৪, শনাক্ত ২৩২২

518

ঢাকা সংবাদদাতা: করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২৩২২ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।