ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৬ মার্চের পর সর্বাদিক আক্রান্ত হয়েছেন বৃহস্পতিবার। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,২৭৪ জন। গতকাল বুধবার ছিলো ৪,৩৩০ জন, মঙ্গলবার ছিলো ৩,১৬৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯৯ হাজার ৮৭৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৮ জনের । গতকাল বুধবার ছিলো ১২ জন, মঙ্গলবার ছিলো শুন্য, সোমবার ছিলো ১জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮১২ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯১৯ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৪২৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৬৪ লাখ ২২ হাজার ৩০৩ জন।















