মারা গেলেন স্বাস্থ্যমন্ত্রীর মা

208

ঢাকা সংবাদদাতা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক (৮৪) মারা গেছেন। বুধবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.মাইদুল ইসলাম প্রধান বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ফৌজিয়া মালেক গত কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তিনি আগে থেকেই অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে তার অ্যাজমার সমস্যা বেড়েছিল। পোস্ট কোভিড জটিলতাও বয়েসের সঙ্গে যোগ হয়েছে।