ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৪১২ জন। গতকাল সোমবার ছিলো ১৯৭৯ জন, রবিবার ছিলো ১,৯২৬ জন। আজ সকাল ৯ টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৫০ হাজার ৩৯২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৭ জন। গতকাল সোমবার ছিলো ৫ জন, রবিবার ছিলো ৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৯১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৩২ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৪০৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৪৫২ জন।















