ওয়ানবাংলানিউজ: দেশের বাইরে প্রবাসে প্রথমবারের মত বিশ্বনাথ উপজেলার শীর্ষ স্থানীয় সংগঠন সমূহ নিয়ে অনুষ্ঠিত ‘বিশ্বনাথ এইড ইউকে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় ১-০ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছে ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে।

টুর্নামেন্টে ৮টি দল দুই গ্রুপে অংশ নেয়। খেলা দেখতে এবং নিজ নিজ দলকে সমর্থন জানাতে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতি ঘটে। বিশেষ করে ব্রিটেনে বেড়ে উঠা তরুন প্রজন্মের উপস্থিতি ছিল উল্লেখ্য যোগ্য সংখ্যক। যা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন মূল উদ্দেশ্যই ছিল। চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট থেকে প্রায় ৮শ পাউন্ড রেইজ করে বিশ্বনাথ এইড ইউকে। যা আগামীতে বিশ্বনাথের দারিদ্র বিমোচনে ব্যয় করা হবে।

এদিকে ১৭ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন ফুটবল পীচে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এইট এ সাইড এই চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। এতে যুক্তরাজ্যস্থ বিশ্বনাথ উপজেলার শীর্ষ স্থানীয় ৮টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। লীগ পর্ব শেষে সেমিফাইনালে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট গ্রেটার বিশ্বনাথ ডেভোলাপমেন্ট ট্রাস্টকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে যায়। অন্যদিকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ১-০ গোলে বিশ্বনাথ ডেভোলাপমেন্ট স্যোশাল ট্রাস্টকে পরাজিত করে ফাইনালে গেলেও প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্টের রানার্স আপ হয়।

টুর্নামেন্টের বিজয়ী দল প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট চ্যাম্পিয়ন ট্রপি ছাড়াও জেএমজি এয়ার কার্গোর এমডি মনির আহমদ এর সৌজন্যে ৫০০ পাউন্ড প্রাইজমানি লাভ করে। অন্যদিকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট রানার্সআপ ট্রপি ছাড়াও বিশ্বনাথ এইড ইউকের সৌজন্যে ২০০পাউন্ড প্রাইজমানি লাভ করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাাচিত হন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের স্টাইকার জাহেদ আহমদ, সেরা গোলকিপার নির্বাচিত হন একই দলের জাকির হোসেন কয়েছ।

বিশ্বনাথ ইউকের সভাপতি মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলেদেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিরে ডেপুটি স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, জেএমজি এয়ার কার্গোর সত্ত্বাধিকারী মনির আহমদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মতছির খান, প্রবীন কমিউনিটি নেতা আলহাজ্ব রইছ আলী, আবুল কালাম আজাদ, শহীদ চৌধুরী, নজরুল ইসলাম, আফছর মিয়া ছোট মিয়া, শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান,দশঘর প্রবাসী সোসাইটির সভাপতি আব্দুল কদ্দুছ, প্রবাসী পল্লী গ্রুপের এমদাদুর রহমান,

মুসলিম হ্যাল্প ইউকের আব্দুস ছোবহান, ম্যানর গ্লেজিং এর ইসহাক আলী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আজম খান, বিশ্বনাথ এইড ইউকের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম রঞ্জু, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মখদ্দুছ আলী, সাধারণ সম্পাদক এডভোকেট রশিদ আলী, ট্রেজারার আব্দুস সালাম, ট্রাস্টি জুনাব আলী, আফরাজ মিয়া, আলকাছ আলী, ইলিয়াস আলী পাশা, বিশ্বনাথ ডেভোলাপমেন্ট সোশ্যাল ট্রাস্টের সভাপতি মো: সিদ্দিকুর রহমান, ট্রাস্টি মাহফুজুর রহমান, আব্দুর রব মাসুম, খাজাঞ্চী জনকল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল বাছিত রফি, সাধারণ সম্পাদক বখতিয়ার খান, উপদেষ্টা ব্যবসায়ী আব্দুশ শহিদ, বিশ্বনাথ এইড ইউকের ট্রাস্টি আবুল কালাম, সাব্বির আহমদ, ফারুক মিয়া, দশঘর প্রবাসী সোসাইটির সাধারণ সম্পাদক মদব্বির হোসেন মধু মিয়া, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহাব্বত শেখ, কদর উদ্দিন, হাবিবুর রহমান, নুরু মিয়া, আব্দুল হামিদ খান সুমেদ, আলী জুনেদ, জুবারে আলী, কদর আলী, দৌলত হোসেন, মোতাহির আলী প্রমুখ।

টুর্নামেন্টে এ গ্রুপে অংশ নেয় প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটি ইউকে, খাজাঞ্চী জনকল্যান ট্রাস্ট ইউকে, বিশ্বনাথ ডেভলাপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে। বি গ্রুপে অংশ নেয় অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকে, দশঘর ইউনিয়ন প্রগতী ট্রাস্ট ইউকে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

টুর্নামেন্টের স্পন্সর করেন জেএমজি এয়ার কার্গো, প্রবাসী পল্লী, জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাস্ট ইউকে, ম্যানর গ্লেজিং, বাসকিন রবিন আইসক্রিম, এএম একাউন্টেনসি, আলদ্বীন, মুসলিম হ্যাল্প ইউকে।

















