রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণ: নিহত ২

1739

ঢাকা সংবাদদাতা: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ রোহিঙ্গা। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কায় কিসলু জানান,উখিয়ার কুতুপালং মধুরছড়া নামক স্থানে বন্য হাতি চলাচলের রাস্তায় গড়ে উঠা রোহিঙ্গা ক্যাম্পে একদল বন্যহাতি আক্রমণ চালায়। এসময় ২জন রোহিঙ্গা হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়। এসময় দৌঁড়াদৌড়ি করতে গিয়ে আরও ৫ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতের পরিচয় জানা যায়নি।