ব্রিটেনে করোনায় শুক্রবার ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ২,৪৯০ জন

1199

ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৪৯০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ২,৬১৩ জন, বুধবার ছিলো ২,১৪৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৩১ হাজার ৪৩ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৫ জন। গতকাল বৃহস্পতিবার ১৩ জন, বুধবার ছিলো ২৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৫৯৮ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ২৩১ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৬৪১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৭২০ জন।