রেসিপি : চুই ঝালে গরুর মাংস

1392

লাইফস্টাইল ডেস্ক: কোরবানী ঈদের মাংস খাওয়া হবে অনেক দিন পর্যন্তই। তাই প্রতিদিন একেক স্বাদে রান্না করতে হবে। তাহলে মাংস কারো অরুচি হবে। মুখের স্বাদ বাড়ায় চুই ঝাল। এটি অবশ্য বাংলাদেশের দক্ষিণ বঙ্গে পাওয়া যায়। চুই ঝালে গরুর মাংস রান্না করলে অসাধারণ স্বাদ হয়। একটু ঝাল ঝাল মাংস খেতে কারই না ইচ্ছা হয়। তাই চলুন এই মুখোরোচক রেসিপিটি দেখে নেয়া যাক-

উপকরণ :
গরুর মাংস ২ কেজি, রসুন কুচি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, জিরা ২ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, এলাচি ৪ টি, দারুচিনি ২ টি, তেজপাতা ৩-৪ টি, তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, লবঙ্গ ৪-৫ টি, ভাজা মসলা (ধনে, জিরা, এলাচি ও দারুচিনি) ১ টেবিল চামচ, চুইঝাল ২৫০ গ্রাম (বা ইচ্ছামতো) ও হলুদ ২ চা-চামচ।

প্রণালি :
প্রথমে গরুর মাংসের চর্বি ফেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
তারপর সব (চুইঝাল ও ভাজা মসলা বাদে) মসলা দিয়ে চুলায় চড়াতে হবে।
এরপর মাংস কষাতে হবে। মাংস যখন তেলের ওপরে আসবে, তখন ৫০০ গ্রাম গরম পানি দিয়ে আবার ২০ মিনিট কষাতে হবে।
মাংস আধা সেদ্ধ হলে চুইঝাল দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সেদ্ধ হলে ভাজা মসলা দিয়ে নামিয়ে রুটি, পরোটা ও গরম ভাত দিয়ে পরিবেশন করতে হবে।