ইসলামি বক্তা মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেপ্তার

905

ঢাকা সংবাদদাতা: ইসলামী সুবক্তা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টায় ভাটারা থানার ওয়াসা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি ( ওয়ারী) মো. আ. আহাদ বলেন, সম্প্রতি দেশব্যাপী হেফাজতের তাণ্ডব, জ্বালাও, পোড়াও আন্দোলনে ঢাকা মহানগর এর বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে উপস্থিতিসহ ২০১৩ সালের ৫মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দেয়ায় হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়েছে। ডেমরা জোনাল টিমের টিম লিডার মো. আজহারুল ইসলাম মুকুল এর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করলেও হেফাজতে ইসলামীতে তিনি কি পদে ছিলেন তা উল্লেখ করেনি পুলিশ।