ইংল্যান্ডে এম ফাইভে সড়ক দুঘর্টনায় ৪জন নিহত : বহু আহত

1393

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের অন্যতম মহাসড়ক এম ফাইবে সড়ক দুঘর্টনায় কমপক্ষে ৪জন নিহত এবং বহু আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিবিসি’র সংবাদে বলা হয়েছে শনিবার দুপুরে গ্লোস্টার শায়ারের কাছে এই দুঘর্টনা ঘটে। এম ফাইবের জংসন ১৫ এবং ১৪ এর মধ্যেএই দুঘর্টনায় বহু কার ও লরির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই মটোরওয়ের উভয় সাইড বন্ধ করে দেয়া হয়।
হাইওয়ে পুলিশ ইংল্যান্ড জানিয়েছে এই রাস্তা চলাচলে যাত্রীদের বিলম্ব হতে পারে। ইতিমধ্যে প্রায় ৬ মাইল দীর্ঘ যানজটের সৃস্টি হয়েছে।

দুঘর্টনার প্রত্যক্ষ দর্শী কার্ডিওলজিস্ট ডা: আমির হামিদ ১০ থেকে ২০ সেকেন্ড দূরত্বে ছিলেন যখন এই মর্মান্তি সংঘর্ষ ঘটে। তিনিই ছিলেন প্রথম জিপি যখন দুইটি কার ও লরির মধ্যে সংঘর্ষ ঘটে। তিনি বলেন, প্রায় ৬ মিনিটের মধ্যে প্যারামেডিক্স টিম পৌছায়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তিনি জানিয়েছেন রাস্তায় মানুষ যথা সাধ্য সহযোগিতা করেছেন আহতদের সেবা দিতে।