ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৫৯৬ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ২,৬৭২ জন, বুধবার ছিলো ২,৪৯১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮৩ হাজার ৭৩২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৩৪ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩০ জন, বুধবার ছিলো ৩৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২২৫ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ২৯১ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ২২১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৯ লাখ ৩১ হাজার ৫৪৭ জন।















