বায়তুল মোকাররম প্রাঙ্গণে সংঘর্ষ

181
Bangladesh's Mahmudullah (L) walks off the pitch with teammate Mustafizur Rahman (R) following their loss in the third one-day international (ODI) cricket between New Zealand and Bangladesh at the Basin Reserve in Wellington on March 26, 2021. (Photo by Marty MELVILLE / AFP)

ঢাকা সংবাদদাতা: জুমার নামাজের পর পরই বায়তুল মোকাররমে প্রাঙ্গণে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা গেটের ভেতরে থাকতেই জুতা হাতে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী স্লোগান শুরু করে। এক পর্যায়ে গেটের সামনে আগে থেকেই অবস্থান নেয়া স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।

পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ধাওয়া-পাল্টা চলছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষ্যে যেনে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায়া ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।