রোহিঙ্গাদের জীবন কাহিনী নিয়ে নির্মিত “দি ফ্লোটিং ম্যান” ছবির ইউটিউবে মুক্তি (ভিডিওসহ)

1220

ওয়ানবাংলানিউজ: রোহিঙ্গাদের জীবন কাহিনী নিয়ে নির্মিত “দি ফ্লোটিং ম্যান” ছবির ইউটিউবে মুক্তি উপলক্ষেগত ১২ই সেপ্টেম্বর মঙ্গলবার লন্ডনে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। মিডিয়া জুম লিমিটেডের তত্থাবধানে এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন রেইনবো ফিল্ম সোসাইটির কর্ণধার মুস্তফা কামাল।

বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বর্তমানে মায়ানমারে সাধারণ রোহিঙ্গাদের উপর বর্বরোচিত গণহত্যার উপর বিশেষ আলোচনা করা হয়।

আলোচনায় বক্তব্য রাখেন এটিএন বাংলা উকের সিইও হাফিজ আলম বক্স, বিশিষ্ট চলচিত্র পরিচালক রুহুল আমিন, ব্যারিস্টার গিয়াসুদ্দিন রিমন, ডঃ মঞ্জুর শওকাত কচি সহ আরও অনেকে।

রোহিঙ্গাদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবি খুরশেদ আহমেদ এবং মুনির আহমেদ। অনুষ্ঠানে চলচিত্র পরিচালক জুবায়ের বাবু স্বাগত বক্তব্যের মাধ্যমে সবাইকে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য “দি ফ্লোটিং ম্যান” ছবিটি ২০১২ সালে রোহিঙ্গাদের জীবন নিয়ে নির্মিত প্রথম চলচিত্র এবং এই প্রথম সারা বিশ্বের দর্শকদের কথা চিন্তা করে তা জনপ্রিয় অনলাইন ইউটিউবে মুক্তি দেয়া হয়।