মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানীর নামে সামরিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানিয়েছে জিএসসি সাউথ ইস্ট রিজিওন

1085

ওয়ানবাংলানিউজ: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর জন্ম বার্ষিকী উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়য়েলফেয়ার কাউন্সিল সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে পূর্ব লন্ডনের কমার্শিয়াল স্ট্রিটস্থ কেন্দ্রিয় অফিসে এক আলোচনা সভা ও ঈদ পুনর্মীলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফজলুল করীম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পেট্রন ডক্টর হাসনাত এম হোসেন এমবিই, পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, কেন্দ্রিয় চেয়ারপার্সন ব্যরিস্টার আতাউর রহমান ও সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন এস এম আলাউদ্দিন আহমদ,কাউন্সিলার শাহ সোহেল আমীন ।
সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, একাউন্টেড ডক্টর নূরুল আলম, বাংলাদেশ ক্যাটারার্স এসোশিয়েশনের সাবেক সেক্রেটারি আশরাফ উদ্দিন, কবি শিহাবুজ্জামান কামাল, শিক্ষক ও কমিউনিটি নেতা মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক রহমত আলী, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতিদের মধ্যে মাওলানা রফিক আহমদ, এম এ গফুর , হাজী শামসুল হোসেন,মামুনুর রশীদ, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সূফী সুহেল আহমদ,সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট ট্রেজারার আবুল মিয়া, মাওলানা আব্দুল কুদ্দুস, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, আমির উদ্দিন মাস্টার, শিক্ষক সৈয়দ আব্দুল কাদির, ছমির উদ্দিন, এম এ মুকিত, সাংবাদিক এম এ জামান, মোহাম্মদ হেলাল, কবি নজরুল ইসলা্‌ম, আমির উদ্দিন আহমেদ মোতাহের, ইরফান শেখ, মজুমদার আলী, মোঃ আখলাকুর রহমান, সালেহ আহমদ, আরিফ উদ্দিন, তাজ উদ্দিন, প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে শ্রদ্ধার সাথে স্বরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন ।

সভায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালন, বাংলাদেশের পাঠ্যপুস্তকে ওসমানীর জীবনী সংযুক্তীকরন , জেনারেল ওসমানীর নামে সামরিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা ও প্রত্যেক রিজিওনে ওসমানীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা ।
সভায় জেনারেল ওসমানী এবং বীর মুক্তিযুদ্ধা সাবেক এমপি শাহ আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা মেজর অবঃ রফিক খান ও ডক্টর হাসনাত এম হোসেনের মাতার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন গোয়াইনঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন।