ওয়ানবাংলানিউজ : আগামী ৫ নভেম্বর রোববার লন্ডনে বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হবে। গত ১১ সেপ্টেম্বর সোমবার যুক্তরাজ্যে বসবাসরত পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন আয়োজনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। আহবায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কমিউনিটি ব্যক্তিত্ব মনজ্জির আলী। ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার সাংবাদিক শাহাব উদ্দিন বেলাল।
পূর্ব লন্ডনের চিলড্রেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল কাদির। সাবেক ছাত্রনেতা আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট মাতাব চৌধুরী এবং মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান। সভায় বক্তব্য রাখেন ছমির উদ্দিন, কয়সর উদ্দিন জালাল, মোস্তাক আহমদ, নুরুল আমিন নজরুল, মোহাম্মদ ফয়জুল হক, হারুনুর রশিদ দুদু, রকিব আলী, বিলাল মোহাম্মদ ফাহিম টুনা, আলতাফ হোসেন, মোহাম্মদ বাবুল হোসেন, কবি নজরুল ইসলাম, অজি উদ্দিন ও মাহবুব আহমদ প্রমুখ।
আগামী ৫ নভেম্বর রোববার পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম বেঙ্কুয়েটিং হলে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৫টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। শতবর্ষ উদযাপনকে সফল করতে সভায় দুটি উপ-কমিটিও গঠন করা হয়। মোহাম্মদ আতিকুর রহমানকে আহবায়ক এবং মোহাম্মদ লুতফুর রহমানকে সদস্য সচিব কলে ম্যাগাজিন উপকমিটি গঠন করা হয়। এ কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন কায়সার উদ্দিন জালাল, যুগ্ম সদস্য সচিব জাবির আহমদ ও এস এম শামসুর রহমান। আর অর্থ উপকমিটির দায়িত্বে রয়েছেন আহবায়ক মোহাম্মদ বাবুল হোসেন, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব আফসার খান সাদেক, যুগ্ম সদস্য সচিব জামাল উদ্দিন, হাজি ফখরুল ইসলাম ও মুজিবুর রহমান।
যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি অনুরুধ জানিয়ে সভায় বলা হয়, যারা প্রিয় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে অংশ নিতে চান, তারা যেন অতি শীঘ্রই আয়োজক কমিটর সাথে যোগাযোগ করে নিজেদের নাম নিবন্ধন করিয়ে নেন। আর যারা শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মারক ম্যাগাজিন ‘পঞ্চখ-’ এ লেখা ছাপাতে ইচ্ছুক, তারা যেন ম্যাগাজিন উপকমিটির সাথে যোগাযোগ করেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের শীখরে উত্তীর্ণ প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ এমপিসহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র ও বিশিষ্টদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।















