ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৮০২ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৬,৩০৩ জন, বুধবার ছিলো ৫,৭৫৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৮৫ হাজার ৬৮৪ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১০১ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৯৫ জন, বুধবার ছিলো ১৪১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৬ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৫৪৪ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৭৩২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭০ জন।















