মুন্সীগঞ্জে মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা

977

ঢাকা সংবাদদাতা: মুন্সীগঞ্জের সদর উপজেলার কাটাখালির ভিটিশীল মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আজ বুধবার সকালে বলেন, ‘ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুই নারীকে হত্যা করা হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করতে এসেছি।’

কারা ও কেন এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি।

নিহতদের মধ্যে একজন আমেনা বেগম (৬০) মাজারের নারী খাদেম হিসেবে পরিচিত ছিলেন। আরেকজন তাঁর পুত্রবধূ তাইজুন খাতুন (৪৫)। তিনি শাশুড়ির কাছে বেড়াতে এসেছিলেন।

মাজারের খাদেম মোহাম্মদ মাসুদ খান জানান, আমেনা ও তাইজুন রাতে এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে তাঁদের ডাকতে এসে তিনি গলা কাটা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।