এনআরবি গ্লোবাল নেটওয়ার্ক ও সাউথ ইস্টের সদস্যদের ফ্রান্স ও বেলজিয়াম সফর

1206

ওয়ানবাংলানিউজ: এনআরবি গ্লোবাল নেটওয়ার্ক, ইউকে চ্যাপ্টার এবং জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সদস্যদের উদ্যোগে গত ১০ সেপ্টেম্বর রবিবার সাউথ ইস্টের বিভিন্ন শহরের পেশাজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে ফ্রান্সের ডানকার্ক এবং বেলজিয়ামের ব্রুজ শহর সফর সম্পন্ন হয়েছে ।


লন্ডন থেকে ডোভার ও ডানকার্ক হয়ে বেলজিয়ামের ব্রুজ শহরে পরিবারের সদস্যদের নিয়ে সফরটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সবাই উপভোগ করেন । সফরের এক পর্যায়ে রাফল ড্র’র মাধ্যমে রোহিঙ্গা শরণাথীদের জন্য ফান্ড রাইজিং করা হয়। সফরসঙ্গীরা ইংলিশ চ্যানেল, ডোভার ও ডানকার্ক শহর ও সি পোর্টের মনোমুগ্ধকর দৃশ্য এবং বেলজিয়ামের ঐতিহ্যবাহী ব্রুজ শহরের নয়নাভিরাম ইতিহাস ও ঐতিহ্য দল বেঁধে উপভোগ করেন।

সফরের বিভিন্ন পর্যায়ে কবিতা আবৃত্তি, ছড়া, কৌতুক ও গান গেয়ে সফরকে আনন্দময় করে তুলেন। বিশ্বখ্যাত বেলজিয়ামের ঐতিহ্যবাহী চকলেটের প্রতি অনন্য আকর্ষণ সবাইকে মুগ্ধ করে। সংগঠনের নেতৃবৃন্দ জানান আগামীতে এনআরবি গ্লোবাল নেটওয়ার্ক ইউকে চ্যাপ্টার এবং ইউরোপের অন্যান্য চ্যাপ্টারের যৌথ উদ্যোগে শিক্ষা, ব্যবসা, অর্থনীতি, কমিউনিটি কোহিসন তথা কমিউনিটি সংযোগ বিষয়ক সেমিনার সিম্পোজিয়াম এবং প্রফেশনালস ও গণমাধ্যম কর্মীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে । এনআরবি গ্লোবাল নেটওয়ার্ক এর কার্যক্রমে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

সফরে পেশাজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী এবং কমিউনিটি ব্যাক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ মউজ, শামসুল হক, হারুনার রশিদ, ডক্টর এম মুজিবুর রহমান, আব্দুল হান্নান, তাজুল ইসলাম, গৌছ খাঁন, শিপার রেজাউল করিম, বেলাল হোসেন, জুয়েল জামান, মোশাহিদুর রহমান, নুরুল ইসলাম, ফারুক মিয়া, হেলেন ইসলাম, আব্দুর রহিম রঞ্জু, জাকির হোসেন কয়েছ, এ এস এম আতাউর রহমান তালুকদার, কদর উদ্দিন, আবুল হাসনাত, খালেদ খান, আব্দুল বাছিত রফি, আবুল কালাম, ময়নুল ইসলাম, সাবিনা চৌধুরী, সুফিয়া বেগম, রুহুল ইসলাম, লিটন চৌধুরী, জালাল মিয়া, সালেহ আহমেদ, আব্দুল মুকিত, সাইফুল ইসলাম, স্বপন মিয়া, বজলুল হক, ফজলুল চৌধুরী, সাদিয়ান চৌধুরী, পপি হক, জুনারা ইসলাম, রুজি চৌধুরী, জীনাত আখতারসহ আরো অনেক।