আব্দুল হান্নান: যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণের হার, R নম্বর – গত বছরের জুলাইর পর থেকে প্রথমবারের মত নিচে নেমে এসেছে।
সাম্প্রতিক হিসাব অনুযায়ী এই সংখ্যা ০.৭ থেকে ০.৯ এর মধ্যে। এর মানে হচ্ছে ১০ জন আক্রান্ত বাক্তি সাত থেকে নয় জনের মধ্যে এই ভাইরাস
ছড়ায়।
সংখ্যাটি ১ এর উপরে থাকা মানে মহামারী ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে।
গত সপ্তাহের R সংখ্যা ছিল ০.৭ থেকে ১।
জাতীয় পরিসংখ্যান তথ্য অনুসারে, ইংল্যান্ডে প্রতি ৮০ জনের মধ্যে একজনের ভাইরাস আছে, উত্তর আয়ারল্যান্ডে 75 মধ্যে একজন,
ওয়েলসে ৮৫ জনে মধ্যে একজন আর স্কটল্যান্ডে ১৫০এর মধ্যে একজন ভাইরাস আছে।
এটি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্যের উপর ভিত্তি করে, যার মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তি, মৃত্যু, লক্ষণ পরীক্ষা।
এদিকে ইংল্যান্ডের সকল অঞ্চলে R ১ এর নিচে ।তবে লন্ডনে সর্বনিম্ন যা ০.৬ থেকে ০.৮ এর মধ্যে ।
এছাড়াও সাম্প্রতিক পরিসংখ্যান দেখাচ্ছে হাসপাতালে রোগীর সংখ্যা কমে আসছে ।
যদি R একই হারে কমতে থাকে, টীকা দেয়া অব্যাহত থাকে তাহলে মনে করা হয় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মহামারি কমে আসবে ।















