নর্থাম্পটন নতুনভাবে উদ্বোধন হল মমতাজ লাউঞ্জ রেষ্টরেন্ট

903

ওয়ানবাংলানিউজ: কারীশিল্পের এই সংকট মুহুর্তে ম্যানুতে পরিবর্তনসহ খাবার পরিবেশনার উপর গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন নর্থাম্পটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার টনি আনসেল।
বৃহস্পতিবার নর্থাম্পটনের ক্যাটারিং রোডের মমতাজ লাউঞ্জ রেস্টরেন্ট ফিতা ও কেক কেটে নতুনভাবে উদ্বোধন করেন ডেপুটি মেয়র। তিনি রেস্টুরেন্টের প্রশংসা করেন বলেন এই সব রেস্টুরেন্ট দেশের অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও চাকুরী সুবিধা করে দিচ্ছে।

এ সময় রেস্টরেন্ট কর্তৃপক্ষসহ কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন। ব্যবস্থাপক শহিদুল ইসলাম নিটন বলেন রেস্টুরেন্টে সৌন্দর্য্য বৃদ্ধি ও খাবারের ম্যানুতে আকর্ষনীয় পরিবর্তন ও নানা সুবিধা নিয়ে নতুন ভাবে পথচলা মমতাজ রেস্টুরেন্ট। তিনি আশা করেন ভোজনবিলাসীদের খাবারে নতুনত্ব দিতে সক্ষম হবে এই রেস্টুরেন্ট । অতিথিরা নতুনভাবে উদ্বোধন করা এই রেস্টুরেন্টের খাবারের বেশ প্রশংসা করেছেন। তারা মমতাজ লাউঞ্জ রেস্টুরেন্টের সাফল্য কামনা করেন।